চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ৬ নম্বর বাসায় এ বিস্ফোরণ ঘটে। তবে বিষয়টি আজ বুধবার সকালে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে আমাদের আইন শংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন৷ আহতেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।
ওসি জানান, বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব