| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫০১

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ১১:০৬:৪৬:পূর্বাহ্ন  |  ১৭৩৩১৬১ বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫০১
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৮৩ জন।

সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৮৩ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫০১ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় একনতলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড রাইফেলের পুরোনো গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু এবং একটি চাকু।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪