| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৮:১৫:১৮:পূর্বাহ্ন  |  ১৬৩৩২৬৯ বার পঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা
ছবির ক্যাপশন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো অধরা।

মঙ্গলবার (৪ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই স্বপ্নপূরণের হাতছানি নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। অর্থাৎ, এই ম্যাচ জয় মানেই ইতিহাস। আর সেই ইতিহাসের সামনে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া।

আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। বিশ্বখ্যাত আবহাওয়া সাইট ‘আকুওয়েদার’ জানিয়েছে, দুপুরের পর থেকেই বাড়বে আর্দ্রতা আর বিকেলের দিকে মেঘে ঢেকে যাবে পুরো আকাশ। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা মাঠের গরমে আরও বেশি অনুভূত হতে পারে খেলোয়াড়দের কাছে।

পাল্লেকেলে মাঠে বৃষ্টির হানা নতুন কিছু নয়। গেল কয়েক বছরে এ ভেন্যুতে বেশ কিছু ওয়ানডে ম্যাচই আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। ২০২৩ সালের নভেম্বরেই এই মাঠে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এর আগেও ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজে প্রতিটি ম্যাচে ওভার কমাতে হয়েছিল। তাই আজকের ম্যাচেও বৃষ্টি হানা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে আবহাওয়া যাই হোক, মাঠের ভেতরের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ। পাল্লেকেলের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য সহায়ক হয়ে ওঠে ইনিংস যতই গড়ায়। প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৪২ হলেও দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে জয় পাওয়ার নজির বেশি। সে হিসেবে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের ম্যাচে।

পরিসংখ্যান বলছে, গত এক দশকে বাংলাদেশ মাত্র একবারই তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছে। সেটা ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বিদেশের মাটিতে সেই কীর্তি গড়ার সামনে দাঁড়িয়ে মিরাজবাহিনী।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪