| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাদশে নাইম শেখ-সাইফউদ্দিন, নেই মোস্তাফিজ-জাকের

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৩:৫১:২৮:অপরাহ্ন  |  ১৬২৯১০৬ বার পঠিত
একাদশে নাইম শেখ-সাইফউদ্দিন, নেই মোস্তাফিজ-জাকের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার নাইম শেখ এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নাইম প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন। ১৪ মাস পর একাদশে এসেছেন সাইফউদ্দিন।

তবে একাদশে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং হার্ডহিটিং ব্যাটার জাকের আলী।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফ্রে ভেন্ডারসে, মাহিশ থিকসানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্ডো।

রিপোর্টার্স২৪/এসএমএন




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪