নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।
এছাড়া, একযোগে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদা, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।
রিপোটার্স২৪/এসএমএন