| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোনে নিহত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : স্বাস্থ্য অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৪:৪৩:১৩:অপরাহ্ন  |  ১৭০৭৫৫৯ বার পঠিত
মাইলস্টোনে নিহত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : স্বাস্থ্য অধিদপ্তর
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ঢাকার উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।

শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪