| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৫:০২:৫৮:অপরাহ্ন  |  ১৬৭ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিট

সিনিয়র রিপোর্টার: ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসী বাংলা দেশি নাগরিকদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর)  সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের প্রবাসী বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চারজন। তাদের পক্ষ হয়ে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটকারীরা হলেন মো. রহিম উল্লাহ, মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। প্রথম ও দ্বিতীয় রিটকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তৃতীয় রিটকারী সৌদি আরবে এবং চতুর্থ রিটকারী মালদ্বীপে বসবাসরত প্রবাসী। তাঁরা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের মূল বক্তব্য

১. জাতীয় নির্বাচনে নজির আছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'পোস্টাল ভোেট বিডি' অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। 'গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এবং পরবর্তীতে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে এই ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়। রিটকারী দের মতে, এতে প্রমাণ হয় প্রবাসীদের ভোটদান আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে সম্ভব।

২. স্থানীয় নির্বাচনে কোনো উদ্যোগ নেই। জাতীয় নির্বাচনে সফল প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী দের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি।

৩. সাংবিধানিক ও আন্তর্জাতিক দায়। রিটে বলা হয়েছে, এই নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের লঙ্ঘন। এ ছাড়া নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনার সঙ্গেও এটি সাংঘর্ষিক। রিটকারীদের যুক্তি, বিদেশে অবস্থানের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব হতে পারে না। দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি থাকা রাষ্ট্রের প্রবাসীদের সঙ্গে আইনি ও আবেগের বন্ধনকেও স্বীকার করে।

৪. প্রবাসীদের অবদান। রিটে বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ ও আদমশুমারি ২০২২-এর তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিপুলসংখ্যক বাংলাদেশি বিদেশে অবস্থান করেন এবং রেমিট্যান্স

আহরণে বাংলাদেশ বিশ্বে ৮ম স্থানে ছিল (২০২২)। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান প্রায় ৬ থেকে ৭ শতাংশ হলেও তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত।

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট

রিটকারীরা গত ২৫ অক্টোবর ২০২৬ তথ্য অধিকার আইনের অধীনে নির্বাচন কমিশনের নীতি ও রোডম্যাপ জানতে চেয়ে আবেদন করেন। ১৫ নভেম্বর ২০২৬ সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আইনি নোটিশ পাঠান। কিন্তু কোনো স্পষ্ট নীতি বা দৃশ্যমান পদক্ষেপ পাওয়া যায়নি। এদিকে ১৯ নভেম্বর ২০২৬ নির্বাচন কমিশন ওয়েবসাইটে জানায়, ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে ২১ জানুয়ারি ২০২৭ থেকে ২৭ মে ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হবে। রিটকারীদের মতে, এ কারণে বিষয়টি জরুরি।

আদালতের কাছে প্রার্থনা

১. প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে বিবাদী দের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি।

২. রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী দের ভোটদানের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে নির্দেশনা।

৩. এ বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ।

রিটকারীদের বক্তব্য

রিটকারীরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জাতীয় নির্বাচনে তাঁরা ভোেট দিতে পেরেছেন, অথচ স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বাদ রাখা বৈষম্যমূলক ও অযৌক্তিক। আমরা আদালতের কাছে সাংবিধানিক প্রতিকার চাইছি, যাতে ২০২৭ সালের নির্বাচনের আগেই প্রবাসীরা ভোট দিতে পারেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪