| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৬:৫১:৫৯:অপরাহ্ন  |  ১৬৮৯৯৬২ বার পঠিত
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে পাশের একটি ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনে। ধোঁয়া আর আতঙ্কে চারপাশ যখন হাহাকার, তখনও শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মাহেরীন। একপর্যায়ে নিজেই আগুনে আটকে পড়েন।  শরীরের অধিকাংশ দগ্ধ হয় তার। তাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪