| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনো নিখোঁজ : স্কুল কর্তৃপক্ষ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৯:০৭:৪০:অপরাহ্ন  |  ১৭২১১৬৭ বার পঠিত
৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনো নিখোঁজ : স্কুল কর্তৃপক্ষ
ছবির ক্যাপশন: ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনো নিখোঁজ : স্কুল কর্তৃপক্ষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দু’জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল মাইলস্টোন কর্তৃপক্ষ।

জানা গেছে, সারাদিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে।

ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি লাশ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্রঃ বিবিসি বাংলা

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪