| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় মুষলধারে বৃষ্টি-বজ্রপাত

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ২৩:২২:৩৫:অপরাহ্ন  |  ১৬৮৬০৬৬ বার পঠিত
ঢাকায় মুষলধারে বৃষ্টি-বজ্রপাত
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জন চলছিল।যদিও আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪