| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৪:১৩:২৪:পূর্বাহ্ন  |  ১৭১৩২৯৮ বার পঠিত
ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ছবির ক্যাপশন: ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক:  দেশের দশটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪