| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মামলায় গ্রেপ্তার ইনু, পলক ও মমতাজ

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৯:৩২:৩০:পূর্বাহ্ন  |  ১৬৯৩৯৮৫ বার পঠিত
নতুন মামলায় গ্রেপ্তার ইনু, পলক ও মমতাজ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি আদালত।

এদের মধ্যে ইনু ও পলককে ঢাকার আশুলিয়ায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা এবং আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। 

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাদেরকে কারাগার পাঠানোর আদেশ দেন আদালত।

ইনু ও পলকের মামলার অভিযোগ  সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় আশুলিয়া থানায় গত ৮ সেপ্টেম্বর  একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মমতাজের মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চলতি বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪