| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১৬:২৩:৪০:অপরাহ্ন  |  ১৬৯৯৯৬৪ বার পঠিত
সাবেক প্রধান বিচারপতি এ বি   এম খায়রুল হক কারাগারে


সিনিয়র রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা    মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিকে এর আগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আবদুল কাইয়ুম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।  শুনানি শেষে  আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তার পক্ষে কোন আইনজীবী ছিলো না। 

এছাড়া  রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারপর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে আদালতে হাজির করা হয়।

খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এবং নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী বিচারপতি হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪