| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থিতিশীল সবজির দাম, তবুও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৫:১৩:৩৬:পূর্বাহ্ন  |  ১৭০৭৬৯৬ বার পঠিত
স্থিতিশীল সবজির দাম, তবুও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা
ছবির ক্যাপশন: স্থিতিশীল সবজির দাম, তবুও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা

রিপোর্টার্স ২৪ ডেস্ক: সবজির বাজারে দাম এখন অনেকটা স্থিতিশীল থাকলেও নেই আশানুরূপ বিক্রি। ক্রেতা সঙ্কটে দিন পার করছেন ব্যবসায়ীরা। বাজারে ভিড় যেমন কম, তেমনি ক্রয় করা লোকজনও চোখে পড়ার মতো না।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, গত বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় আজকে ক্রেতার সংখ্যা কম। আশানুরূপ বিক্রিও হচ্ছে না। বৃহস্পতিবার যে দামে বিক্রি করা হয়েছে, আজ দাম তার চেয়েও কিছুটা কম রয়েছে।

ক্রেতা সঙ্কটে দিন পার করছেন ব্যবসায়ীরা

সরেজমিনে দেখা যায়, আলু প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, লেবু প্রতি হালি ১০ থেকে ১৫ টাকা, পটল প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা , লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১৪০ থেকে ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি জাতের মুরগি ২৮০ এবং লেয়ার জাতের মুরগি ২৪০-২৬০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। এছাড়াও লাল ডিম প্রতি ডজন ১২০ এবং সাদা ডিম প্রতি ডজন ১১০ টাকা করে বিক্রি হচ্ছে।

মাছ বাজারে গিয়ে দেখা যায়, রুই মাছ কেজি ৩৫০ টাকা, পাঙ্গাস মাছের কেজি ১৮০ থেকে ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং টেংরা মাছ প্রতি কেজি ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, অন্যান্য দিনের মতো প্রতি শুক্রবারও সবজির দাম প্রায় কাছাকাছি থাকে। তবে, দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানান তারা।


রিপোর্টার্স ২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪