| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৯:৫১:১০:পূর্বাহ্ন  |  ১৬৮২৫০৩ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

সিনিয়র রিপোর্টার :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।  
বুধবার রাতে যাত্রীবরণ ও বিদায় জানাতে আগতদের জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাটি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহŸান জানিয়েছে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪