| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ১৪:৪১:৫৩:অপরাহ্ন  |  ১৭০৯৫৫৪ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য পোশাক নির্ধারণ করে জারি করা নির্দেশনাকে ‘ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির’ আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে এ ধরনের আপত্তিকর নির্দেশনা জারির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।  বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘২১ জুলাই বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং নির্দিষ্ট রঙের স্কার্ফ বা হিজাব পরার নির্দেশনা দেয়। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। যদিও পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই নির্দেশনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সে জন্য আমরা গভর্নরকে ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের নির্দেশনা কেবল নারীর মৌলিক অধিকার ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং বাংলাদেশ ব্যাংকের মতো একটি জাতীয় সংস্থার প্রাতিষ্ঠানিক রুচি ও সংস্কৃতির জন্যও লজ্জাজনক।

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন- মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানা কামাল, নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী নুর খান, সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আসকের সভাপতি জেড আই খান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ঢাকা শিশু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. নায়লা জামান খান, ঢাকা বিশ্বিবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, আদিবাসী মানবাধিকারকর্মী রানী য়েন য়েন, বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট তাসলিমা ইসলাম, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সংগীতশিল্পী কৃঞ্চকলি ইসলাম, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমাসহ আরও অনেকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪