| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবার চোখের সামনে ছেলের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ২১:৪৬:০১:অপরাহ্ন  |  ১৬৭৮৭১৫ বার পঠিত
বাবার চোখের সামনে ছেলের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের।

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সন্তানকে হারিয়ে বিহ্বল প্রান্তর বাবা উজ্জ্বল পাল বলেন, আমি নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করি। সেখানে ছেলেও আমাকে সাহায্য করে। রাতে দুটি বাইসাইকেলে করে দুজন শ্যামপুরের বাসায় ফিরছিলাম। প্রান্ত আমার সামনে ছিল। বঙ্গভবন মোড়ে পৌঁছাতেই হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজ্জ্বল পালের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রান্ত তাদের একমাত্র সন্তান।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪