| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ স্লোগান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন ৭ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৩:১৫:৪৬:অপরাহ্ন  |  ১৭০২৫৪০ বার পঠিত
আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ স্লোগান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন ৭ দিনের রিমান্ডে

সিনিয়র রিপোর্টার : সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ড যাওয়া অন্য আসামিরা হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন। রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে  আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন চার নেতা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাদের দিকে তেড়ে যান। আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে নানান রকম স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে আসামিদের লক্ষ্য করে ‘জুলাই ব্যবসার দিন শেষ’; ‘জুতা মারো তালেতালে-চাঁদাবাজের দুই গালে’; ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেন। চাঁদাবাজ স্লোগান শুনে মাথা নিচু করে রাখেন গ্রেপ্তার এই ছাত্রনেতারা।

এদিন বিকেল ৪ টার পর তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্র পক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায়  গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অপরদিকে আসামিদের এজলাস থেকে হাজতখানায়  নিয়ে যাওয়ার সময়ও আইনজীবীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আসামিদের চড়-থাপ্পড়ও মারেন আইনজীবীরা।

এর আগে রোববার রাতে চাঁদাবাজির সময় ওই ৫ আসামিকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় ওই রাতে শাম্মীর স্বামী  সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪