| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা: তৃতীয় দফায় অংশ নিতে ঢাকা ছাড়ছে প্রতিনিধিদল

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৬:১২:০৩:পূর্বাহ্ন  |  ১৭০০৭৩৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা: তৃতীয় দফায় অংশ নিতে ঢাকা ছাড়ছে প্রতিনিধিদল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ (সোমবার) বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক হার কমানো এবং রপ্তানি বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হবে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

এর আগে গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে ড. মুহাম্মদ ইউনূসকে জানান, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর গড় শুল্কহার বেড়ে দাঁড়াবে প্রায় ৫০ শতাংশে।

নতুন শুল্ক হার কার্যকর হলে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে আসন্ন বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে সরকার।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪