রিপোর্টার্স২৪ ডেস্ক:
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে শুরু হবে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম। মোট দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আইজিপি জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দেওয়া হবে।”
শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ছড়ানোর প্রবণতা বাড়ছে।
তিনি বলেন, “এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে সক্রিয় করে দ্রুত সময়ের মধ্যে এসব মিথ্যা তথ্য প্রতিহত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রেস সচিব আরও বলেন, “আর্মি, পুলিশ ও রাষ্ট্রের প্রশাসনের মধ্যে সমন্বয় (কো-অর্ডিনেশন) বাড়ানোর বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে এই সমন্বয় কার্যকর করা হবে।”
রিপোর্টার্স২৪/ ঝুম