| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১১:৪২:২১:পূর্বাহ্ন  |  ১৬৭৬৭৮৮ বার পঠিত
আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার :
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। 

আইজিপি এ সময় বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪