| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে, এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১২:০২:১৮:অপরাহ্ন  |  ১৬৯৯২৮১ বার পঠিত
সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে, এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে  দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডিএমপিতে  কর্মরত এসআই এবং পিএসআইদের ব্রিফিং সেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আপনাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্যে থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।

তিনি আরও বলেন, আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য, এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।

ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টর এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের ব্রিফিং প্রদান করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪