| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই পেটাল জনতা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১২:৫৩:২৪:অপরাহ্ন  |  ১৬৯৮২৩৮ বার পঠিত
ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই পেটাল জনতা
ছবির ক্যাপশন: ঘটনাস্থল থেকে আটক ভুয়া র‌্যাব সদস্যারা

রিপোর্টার্স২৪ ডেস্ক : অনেকটা সিনেমা স্টাইলেই একটি মাইক্রোবাসের পেছনে ছুটছিল আরেকটি মাইক্রোবাস। বিষয়টিকে অস্বাভাবিক মনে হওয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটিকে থামান স্থানীয় লোকজন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব বলে পরিচয় দেন। তবে তাঁদের কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। সন্দেহ হয় স্থানীয় লোকজনের। ওই ব্যক্তিরা পালাতে চেষ্টা করলে তাঁদের আটকে মারধর শুরু করেন স্থানীয় লোকজন।

এমন সময়ে সেখানে পৌঁছে যায় দ্বিতীয় মাইক্রোবাসে থাকা আসল র‌্যাব। তবে তাদের কয়েকজনের গায়েও ইউনিফর্ম ছিল না। এতে দু পক্ষই সন্দেহের তালিকায় চলে আসে এবং স্থানীয় লোকজনের রোষের মুখে পড়ে তাঁরাও পিটুনির শিকার হন। একপর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে এই দুই পক্ষকেই উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার  (এসআই) আমীরুল ইসলাম বলেন, জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁদের নিয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে যান।

রিপোরটার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪