| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানের যান্ত্রিক ত্রুটিতে শারজাহ-ঢাকা ফ্লাইট সাড়ে ৬ ঘণ্টা দেরি, ব্যাংকক ফ্লাইটেও বিলম্ব

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১২:১৫:৫৪:অপরাহ্ন  |  ১৭০০৩৯২ বার পঠিত
বিমানের যান্ত্রিক ত্রুটিতে শারজাহ-ঢাকা ফ্লাইট সাড়ে ৬ ঘণ্টা দেরি, ব্যাংকক ফ্লাইটেও বিলম্ব
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২ নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এর প্রভাব পড়ে ওই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কথা থাকা ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট বিজি-৩৮৮ -তেও।

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার(২৯ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটে।

সূত্রে আরও জানা যায়, এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়েছে।

যান্ত্রিক ত্রুটি সম্পর্কিত বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সূত্র: ইউএনবি



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪