| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একযোগে ১০২ এসি ল্যান্ড প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১৩:৪৬:৫২:অপরাহ্ন  |  ১৬৬৯০৩৫ বার পঠিত
একযোগে ১০২ এসি ল্যান্ড প্রত্যাহার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা সকলেই ছিলেন বিসিএস ৩৭তম ব্যাচের।

তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচির মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এসি ল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে।

সে জন্য ধাপে ধাপে তাদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪