| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে পরবর্তী শুনানি ১৩ আগস্ট

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৮:৪০:৪২:পূর্বাহ্ন  |  ১৬৬৯০৯৯ বার পঠিত
২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে পরবর্তী শুনানি ১৩ আগস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২১ আগস্ট গ্রেনেড হামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি করছে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করা হয়। শুনানিতে গ্রেনেডের উৎস ও ইন্টারপোলের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। জানতে চান কারা এনেছিল সেই সব গ্রেনেড।

এর আগে গত ১ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে হাইকোর্ট বলেছেন, শুধু একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত তার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪