| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি : সেনা প্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১২:৪০:৪৪:অপরাহ্ন  |  ১৬৬৪১৫৭ বার পঠিত
কৌশলগত  নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি : সেনা প্রধান

সিনিয়র রিপোর্টার : 

জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে গতিশীল ও সংস্কারমুখি নেতৃত্ব গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেনাবাহিনী প্রধান ক্যাপস্টোন ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে সৃষ্ট সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে সেনা প্রধান আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে ফেলোগণ পেশাগত ও জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী অবদান রাখবেন। 

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করে সেনাপ্রধান বলেন, বিদ্যমান পরিবর্তনশীল ভ‚-রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি, সহযোগিতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।

এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক  বলেন, ক্যাপস্টোন কোর্স জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভ‚ত চিন্তা ধারা বিকাশ ঘটানোর লক্ষ্যে অত্যন্ত কার্যকর ভ‚মিকা পালন করছে। ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহনকারী ফেলোগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ; বাংলাদেশের কৌশলগত নেতৃত্বের মধ্য শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে এবং দূরদর্শী নেতৃত্ব বিকাশের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, ফেলোগনের সক্রিয়, চিন্তাশীল ও সশ্রদ্ধ অংশগ্রহণ তাদের কৌশলগত ও মননশীল চিন্তাভাবনার বিকাশ ঘটিয়েছে এবং বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের মাঝে জাতীয় পর্যায়ের মেলবন্ধন তৈরি করতে কার্যকরী ভ‚মিকা রেখেছে।

ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স; যার লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সূক্ষ চিন্তাভাবনার বিকাশ, আন্তঃসংস্থার সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সমন্বিত ধারণা গড়ে তোলা।

এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, ক‚টনীতিক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিসহ সর্বমোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সশস্ত্র বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসি-এর ফ্যাকাল্টি ও স্টাফ অফিসারবৃন্দ এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪