| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১৩:৫৯:৩০:অপরাহ্ন  |  ১৬৬৬৬৮৮ বার পঠিত
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের  আরও চার সদস্য গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : 
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফরহাদ (২৩), হাসান ওরফে পাটালি হাসান (২২), আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।

ডিবি তেজগাঁও জানায়, গত ১৪ মে রাত দেড়টায় মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদী আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়।

ডিবি তেজগাঁও আরও জানায়,  তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৪টায় জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে  ফরহাদকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে হাসান, আলমগীর ও রফিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়। কিশোর গ্যাং গ্রæপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪