| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৫ ইং | ১১:১৯:২৩:পূর্বাহ্ন  |  ১৫৩৩২২৮ বার পঠিত
রাজধানীতে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার :
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), ঢাকার যাত্রাবাড়ী থানার ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭) এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬)।  

গ্রেপ্তার অন্যরা হলেনÑ ঢাকা পল্লবী থানা ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  ও চকবাজার থানা ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক মো. মাহবুবুর রহমান বাবু (৫৫), যাত্রাবাড়ীর দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), তেজগাঁও থানার ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানার ৩৫নং ওয়ার্ড গোয়ালনগর ইউনিটের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওবায়দুল হককে গ্রেপ্তার করে  ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে  আতিকুর রহমান বুলবুল মিয়াকে একই দিন বিকেলে বনানী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। তার বিরুদ্ধে টাঙ্গাইল সখীপুর থানায় একাধিক মামলা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় পল্টন থানা এলাকা থেকে আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত ১১ টায় অপর এক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মো: মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টায় অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। রাত সাড়ে ৮টায়  অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। একই রাত সাড়ে ১১টায়  চকবাজার থানার হোসেনি দালান রোড ইমামবাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম।

অপরদিকে আরেক অভিযানে রাত সাড়ে ৮টায় ঢাকা ইসলামপুর এলাকা থেকে মো: মাহবুবুর রহমানকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ । একই দিন গভীর রাতে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হালিম আহমেদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অপরদিকে আরেক অভিযানে সৈয়দ সাব্বিরকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ। একই দিন অপর এক অভিযানে কোতোয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম।

ডিবি সূত্রে  জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ধানমন্ডি থানাধীন লালমাটিয়া এলাকা থেকে মাহাবুবুল হককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাত ১ টায় খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে শামসুদ্দীনকে গ্রেফতার করে ডিবি-গুলশান ডিভিশনের একটি টিম। বুধবার দিবাগত রাতে উত্তরা পূর্ব থানার উত্তরা ৪ নং সেক্টর এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪