| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খোস গল্পের ছলে প্রবাসীর স্ত্রীর লাখ টাকা নিয়ে উধাও নারী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৪:৩৩:১৫:পূর্বাহ্ন  |  ১৫৪১১৬০ বার পঠিত
খোস গল্পের ছলে প্রবাসীর স্ত্রীর লাখ টাকা নিয়ে উধাও নারী
ছবির ক্যাপশন: খোস গল্পের ছলে প্রবাসীর স্ত্রীর লাখ টাকা নিয়ে উধাও নারী

মেহেরপুর প্রতিনিধি :

প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এসময় আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমান। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেন এক লাখ টাকার একটি বান্ডিল।

মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে চোখের পলকে ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ টাকা তোলেন পুরন্তরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা।

তিনি জানান, ব্যাংকের বাইরে গিয়ে তিনি ডাবের পানি পান করছিলেন। এসময় বোরখা পরা কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমান। এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর খোঁজ করলে অন্যরাও কৌশলে সটকে পড়েন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বোরখা পরা নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে আটকের চেষ্টা করছে পুলিশ।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪