| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ২১:২৬:০৬:অপরাহ্ন  |  ৮৬৫ বার পঠিত
পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা সেবা স্বাভাবিক করার পরিকল্পনা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত মাসে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় ভিসা স্বাভাবিককরণ ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। বর্তমানে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার অফিসগুলোতে ভিসা কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, গত দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভিসা উল্লেখযোগ্য।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ থাকা কিছু ভিসা কেন্দ্র ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও লোকসভা স্পিকার ওম বিড়লা গত ফেব্রুয়ারিতে ঢাকায় সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে গত বছর ভিসা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হলেও পুরোপুরি বন্ধ হয়নি। জরুরি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে সীমিত আকারে ভিসা দেওয়া অব্যাহত ছিল। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা আগের মাত্র ১৫-২০ শতাংশে পরিচালিত হচ্ছে। এর মধ্যে চিকিৎসা ও পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আশা করা হচ্ছে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের পর ভিসা কার্যক্রম আরও দ্রুত স্বাভাবিক হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪