| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বাছাই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৫:২৭:২১:অপরাহ্ন  |  ১৫০৮৬৩০ বার পঠিত
বগুড়ায় বাছাই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৩০জন প্রতিযোগি অংশগ্রহন করেন। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়ায় বি বাছাই পর্বে ৬ খেলায় সাড়ে ৫ পয়েন্ট নিয়ে শহীদ তারেক সংঘের সোহান ১ম স্থান অর্জন করেন, ৫ পয়েন্ট নিয়ে আব্দুল বাসেদ ২য় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করেন সরকারী আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের নাইম, স্কুল পর্যায়ে জিলা স্কুলের আফিফ ২য় স্থান অর্জন করে। নারী স্কুল বিভাগে জান্নাত আরা ১ম ও মীরা হয় স্থান অর্জন করে।

রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪