স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগসহ ১৪ দল এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)। আগামীকাল সোমবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে এ দাবি তুলে ধরবে দলটি।
রোববার (১১ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, আগামীকাল সোমবার সাড়ে ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশনারের কাছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবি জানাবে গণ অধিকার পরিষদ।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বাকি ১৩ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান জিওপির এ নেতা।
রিপোর্টার্স২৪/আরএইচ