বগুড়ার গাবতলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিভিন্ন অনিয়মের দায়ে স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম।
‘লক্ষ্মীপুর পৌরবাসী সচেতন, পরিচ্ছন্ন নগর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য থাকে বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা, দ্রুত বর্জ্য অপসারণ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করা।
ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় বর্তমানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন তারা। কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছে।
ফরিদপুরে ভাঙ্গার পরিস্থিতি উত্তাল। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা গোলচত্বর দখলে নিয়েছে। ভাঙ্গা ঈদগাহ মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা।
ঠাকুরগাঁওয়ে ‘আয়শা সিদ্দিকা’ মাদরাসার নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান মেলেনি ছয় দিনেও। এ ঘটনায় গত শনিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। নিখোঁজ ছাত্রীরা হলেন— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপূর গ্রামের শাহজালালের মেয়ে জুঁই (১৪), একই উপজেলার গণকপয়েনর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর এলাকার বাসিন্দা রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা (১৩)।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল রোববার( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর তারিখ বিকেলে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। লাবিবের উচ্চতা আনুমানিক ৪ ফুট। তার গায়ের রং শ্যামলা। মুখে দুপাশে দুটি গজ দাঁত আছে
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে উঠা নবজাতক দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পর চাঁদপুরের নবজাতক সেই শিশুটি মারা গেছে।
দীর্ঘ নয় বছর পর মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে
মাদারীপুরের শিবচরে পূর্বশত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবচর উপজেলার পৌর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।