ভারতের কৃষ্ণনগরের বাসিন্দা পচি খাতুনের (৬৫) দীর্ঘদিনের ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা স্বজনরা শেষবারের মতো অন্তত একবার তার মুখটি দেখতে পারেন। সেই মানবিক আবেদন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিএ
বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাগিনা তৌফিক ইসলাম গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। তবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো বলে জানিয়েছেন উদ্ধার ইব্রাহিম মোল্যা নিজেই।
চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতনামা আরো দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রাবাহী বাস খালে পড়ে পাঁচ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মো. মোরশেদ আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫৭), হুমায়ন করীর, মাজেদ, রিপন, হুমায়ুন রশিদ। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলায় নামের বাসায় ভাড়া থাকতেন। তিনি এরিস্টো ফার্মা নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন৷
জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে গরু চোর নিহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে ঘটনা ঘটে।
হবিগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকে জমা প্রান্তিক মানুষের কষ্টার্জিত টাকা ‘ওটিপি’র ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের কয়েকশ শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
দক্ষিণের বৃহৎ মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুরে ইলিশ সংরক্ষণের অন্যতম উপকরণ বরফ সংকট দেখা দিয়েছে। উৎপাদনের চেয়ে বাড়তি চাহিদা থাকায় এমন সংকট তৈরি হয়েছে
বগুড়ায় বিশেষ অভিযানে কোবরা সাপের বিষসহ দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।
লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সাড়ে ৩ হাজারজনকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন।