| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাচালানকারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ০৬:৩০:৩৫:পূর্বাহ্ন  |  ১৫৫৪৬৮১ বার পঠিত
বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাচালানকারী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাচালানকারী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় বিশেষ অভিযানে কোবরা সাপের বিষসহ দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

গতকাল শুক্রবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় সাপের বিষ চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে এস.এম.এ ফেরদৌস (৭৪) ও মো. রমজান আলী (৫৫) নামে দুজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ফেরদৌস দীর্ঘদিন ধরে ফ্রান্স থেকে চোরাইপথে আনা নিষিদ্ধ কোবরা সাপের বিষ দেশে বিক্রি করছিলেন। অভিযানে তার হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টনে রাখা পাঁচটি কাচের পাত্র উদ্ধার করা হয়। প্রতিটি জারে লেখা রয়েছে— “RED DRAGON COMPANY, MADE IN FRANCE”। উদ্ধারকৃত বিষের বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ এই সাপের বিষ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে দেশে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফেরদৌসের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মামলার বিচারাধীন রয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪