জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে গরু চোর নিহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে ঘটনা ঘটে।
নিহত গরু চোর পলাশতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে ।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে পলাশতলা গ্রামেরর বুরহান উদ্দিনের ঘরে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় নিহত রিপন মিয়া (৪০)।
খবরটি তাৎক্ষণিক চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে রিপনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিপন।
মেলান্দহ থানার ইন্সপেক্টর (তদন্ত) স্নেহাশীষ রায় জানিয়েছেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরি, মাদক,গরুচুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এস