নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।
১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে হেলিকপ্টারে করে এসেছিলেন টুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে।
যশোর সদর উপজেলা চুড়ামনকাঠি মুরাদনগর বাজারের পাশে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আটক ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)।
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের চত্তরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার (৩০ জুলাই) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর পাংশায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২২ ও ২০২৩ সালের "উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীদক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ । এমন ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আকোটেরচর উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।
চাঁদপুর সদরে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বেকারিতে খাবার তৈরী করায় কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ফার্মেসী মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে মাছ মরে কয়েক লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবী চাষীদের। বুধবার (৩০ জুলাই) ভোরে ওই বাড়ির মাছচাষী কামাল, প্রবন ও মনির হোসেনর যৌথ চাষকৃত পুকুরে এই ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এনজিও’র কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে চাচা ফারুক সরকারের কিল-ঘুষিতে ভাতিজা মাইনুদ্দিন সরকারকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।