ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
চাঁদপুরে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এবং কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার-এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুররে সদরপুর উপজেলায় 'নতুন প্রজন্ম মানবিক সংগঠন' এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরে পুলিশের অভিযানে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সাথে জড়িত চোর চক্রের ৩ সদস্য আটক হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তাছাড়া তার সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যাহত বর্ষণ ও জোয়ারের চাপে যশোরের অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙে পড়েছে। এতে প্লাবিত হয়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম। জলাবদ্ধ হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই আলোচিত নির্মম, নির্যাতনের শিকারে নিহত আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
আয়োজকরা জানান, ২০০৯ সাল থেকে সরকারি বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আসছিলেন। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
বুধবার ৩০ জুলাই রাতে শহরের রেলবাজার এলাকার মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ওমর ফারুক (১৯) নামের ওই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫৮ মিটার। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পানিবন্দি মানুষের পরিস্থিতি।
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আমদানি করা পণ্য পাচারের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়েছে।