| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্যামনগরে ‘প্যান্ডেমিক ফিসারিজ’ থেকে কয়েক কোটি টাকার মাছ লুটের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন ‘প্যান্ডেমিক ফিসারিজ লিমিটেড’ নামক একটি মৎস্যপ্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকার মাছ লুট ও প্রজেক্ট দখলের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবৈধ দখলদারদের কাছ থেকে প্রজেক্টটি মুক্ত করতে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

বিস্তারিত...

জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামে বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। পাশের খেতের কোমরপানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বিস্তারিত...

চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, দুটি ট্রাক জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্ত:বিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার)।

বিস্তারিত...

তারেক রহমানকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া সেই নেতা দল থেকে বহিষ্কার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বিস্তারিত...

খালেদা জিয়া নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন : আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশা আল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।’ বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

বিস্তারিত...

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। এ ছাড়াও মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে সাবেক দুই এমপিসহ ৫১ জনের নামে মামলা

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিস্তারিত...

রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫, আসামি ১২০০

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করে গংগাচড়া মডেল থানায় মামলা হয়েছে।

বিস্তারিত...

চাঁদাবাজিসহ নানা অভিযোগে চাঁদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

চাঁদাবাজি, দখলদারি এবং ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলার তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

কমছে তিস্তার পানি, স্বস্তি নদীপাড়ে

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে।

বিস্তারিত...

মেঘনার জোয়ারে সেতুর সংযোগ সড়কে ধসে পড়েছে , দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের মেঘনা নদীর জোয়ারের পানির তোড়ে সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় নোয়াখালীর হাতিয়ার টাংকির বাজার ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। হাতিয়া ও রামগতি উপজেলার মাঝামাঝি এই সেতুর অবস্থান।

বিস্তারিত...

গোলাম আকবরের উপর হামলার ঘটনায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনার পরপরই উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। একই সঙ্গে জানানো হয়েছে, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার।

বিস্তারিত...

বিএসএফের হাতে আটক যুবককে বিজিবির হস্তক্ষেপে ফেরত

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে মো. নাদের মুন্সি (২৭) নামে এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিস্তারিত...

চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বালুমহাল মালিককে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বালুমহাল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪