শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)-এর পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল, ডেইলি সান ও ফেয়ার নিউজ সার্ভিস (এফএনএস)-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন (এলএল.বি) তাকে ভালোবেসে, বিশ্বাস করে এবং পুনরায় দায়িত্ব অর্পণ করায় সাংবাদিক, শুভানুধ্যায়ী, সহকর্মী, বন্ধু ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদের ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রী জীবিত উদ্ধার হয়েছে।
নরসিংদীর সদর উপজেলার পাইকাদি এলাকায় তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিশুটির চাচি লতা বেগম পলাতক রয়েছেন।
চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালকের কার্যালয়ের দখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে আদালত। দীর্ঘ প্রায় চার বছর মামলা চলার পর আদালতের নির্দেশে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢোল পিটিয়ে, লাল পতাকা টানিয়ে ও পুলিশি পাহারায় জমির পজিশন ভুক্তভোগী মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দৌলতপুর থানা বাজারে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম ও যুগ্ম সচিব জাফর ইকবাল কর্নেল।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে 'স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ' বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকাসক্তির বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বড়পুল এলাকা
ময়মনসিংহ জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে সরকারিভাবে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিতাইগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক রেমিট্যান্স ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে যাওয়ার পর এবার শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন।