| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অপারেশন থিয়েটারে ঝুলছে তালা, চরম দুর্ভোগে মেহেরপুরের রোগীরা

মেহেরপুর জেলার প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল। কিন্তু গুরুত্বপূর্ণ এই সরকারি চিকিৎসাকেন্দ্রে অ্যানেসথেসিয়া (অজ্ঞানকারী) চিকিৎসকের সংকটে গত দেড় মাস ধরে সব ধরনের বড় অপারেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মঙ্গলবার (১৪ জুলাই) নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

বিস্তারিত...

নেত্রকোণায় ১২'শ পিস ইয়াবাসহ আটক ৪

নেত্রকোণা সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ জেলা সদরের বাংলা বাজার এলাকায় নেত্রকোণা-বারহাট্টা সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়৷

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

ক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

পাংশায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জিল্লু মণ্ডল উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে

বোধবার ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা। এদিনই মাসি গুণ্ডিচার বাড়ি যাত্রা করবেন তিন ভাই বোন।

বিস্তারিত...

কক্সবাজারে নামছে বন্যার পানি, ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৩ হাজার মানুষ

টানা ৯ দিন পর কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ এলাকা থেকে পানি নামতে শুরু করলেও চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার কয়েকটি ইউনিয়নে এখনো বন্যার পানি রয়ে গেছে।

বিস্তারিত...

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর সুনামগঞ্জে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে। নদ-নদীর পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

বিস্তারিত...

মনোহরদীতে তিন ইয়াবা সেবীর পাঁচ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে তিন ইয়াবা সেবীকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার কয়েকটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

মাগুরায় পাটের বাম্পার ফলনের আশা

চলতি বছর তীব্র তাপদাহ বিরাজ করার ফলে জেলার অধিকাংশ পাটচাষীরা বিপাকে ছিল । পাটের বীজ বোনার পর কোন বৃষ্টিপাত না হওয়াতে পাটের চারা গজাতে কিছুটা দেরি হয়েছে ক্ষেতে । আবার তীব্র তাপদাহ থাকায় কোন মাঠের চারা গজানোর পর তা মরে যাচ্ছিল ফলে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক অঞ্চলের কৃষক । কিন্তু বৈশাখ মাসের শেষের দিকে বৃষ্টিপাত দেখা দেওয়ায় পাট চাষ ভালো হয়েছে । বর্তমানে আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির প্রবণতা বাড়াতে পাটের চারা তাড়াতাড়ি বাড়তে শুরু করে ।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ১৯ প্যাকেজ উচ্চমূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত...

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের কুষ্টিয়া সেক্রেটারি পদ হারালেন

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে নতুন সেক্রেটারি করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন, মামলা, গুম ও হত্যার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করেই বিএনপি এগিয়ে যাবে। তবে দলে কোনোভাবেই হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হবে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪