বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯ বছর বয়সী ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান থাকায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুরে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগমকে (২৫) হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় কয়েকটি ফার্নিচারের দোকান, ফার্নিচারের শোরুম ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুল্ক ফাঁকি এবং নজরদারির দুর্বলতার একাধিক ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে বন্দর ও কাস্টমস ব্যবস্থাপনা। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্বল তদারকি এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়ার পর স্বামী পরিত্যাক্তা এক নারী (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
নেত্রকোণায় ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে নেত্রকোণা সদর উপজেলা কাঞ্চনপুর ও পার্শ্ববর্তী গ্রামের জমির মালিক কৃষকদের মধ্যে। এঘটনায় জমির মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১১ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ‘শহীদ সুপার ভিউ’ নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
যশোরে এক কোটি টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত হওয়া ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৬। নিখোঁজের নয় দিন পর বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটায় শ্বাসরুদ্ধকর এক অভিযানে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এবং রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরকে যশোর র্যাব ক্যাম্পে আনা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।
ঝিনাইদহের ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে র্যাব। অভিযান থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। হোটেলের ভেতরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে থানায় সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে।
যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার (১১ মার্চ) নগরীর নূর আহম্মদ সড়কস্থ সংগঠনের কার্যালয়ে মোহাম্মদ কায়েস চৌধুরী সঞ্চালনায় ও আজগর আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম পরিবারে ক্রান্তিকালে ঐক্য অবশ্যই অনিবার্য। কম্পিউটার অপারেটররা সংবাদপত্রে প্রধানতম ভূমিকা রাখেন। অনেকাংশে তাঁরা ন্যায্য স্বীকৃতি বঞ্চিত।