বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআনখানি খতমসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে ময়মনসিংহে একটি অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে। জেলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আরমান হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শাহিনপাড়া এলাকায় কয়লা বোঝাই ট্রাকের চাপায় সালাম মোড়ল (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত সালাম মোড়ল উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সম্পর্কে খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারি আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।
বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে ঝিনাইদহ। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি আজ দুপুর ১২টায় ভায়না মোড়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।