| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রামপালে পানিসংকট, সরকারি খাল ও খাস পুকুর অবমুক্তের দাবি

বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে সরকারি খাল ও খাস পুকুর অবমুক্ত করার দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কনকনে শীত ও কুয়াশায় স্থবির কিশোরগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

কিশোরগঞ্জে কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই। তার সঙ্গে কনকনে শীতের হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা, হাটবাজারে মানুষের উপস্থিতি কমে গেছে।

বিস্তারিত...

ভাঙ্গায় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কাউখালীতে ৬৫০ লিটার চোলাই মদসহ আটক ১

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কাউখালীর রাবার বাগান চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

কাপ্তাইয়ে হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে বুনো হাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। কাপ্তাই থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে চসিক মেয়রের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

চাঁদপুরে পুলিশ হেফাজতে নির্যাতন আইনে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে অজ্ঞাতনামা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ও ডাকাতি মামলার আসামি মো. খোকন (৩৯)। ২৭ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় তিনি এই মামলা দায়ের করেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের মদন আলী পাড়ার একটি জমি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

ময়মনসিংহের ভালুকায় দায়িত্ব পালনকালে সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর, সোমবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

বিস্তারিত...

নুরের আসনে বিএনপি নেতা হাসান মামুনের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তিনি স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন।

বিস্তারিত...

দিনাজপুরে রেললাইনে আত্মহত্যা: মাথা ট্রেনে আটকে পাঁচ কিলোমিটার

দিনাজপুরে এক ব্যক্তি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে ট্রেনে তার বিচ্ছিন্ন মাথা আটকা পড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে তার বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪