বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা এবং তিন দিনের শোক পালনের সরকারি আদেশ উপেক্ষা করে বিএনপি নেতার উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসভা ও বারোটি ইউনিয়নের মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বলে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লালাদ বিশ্বাস ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয়। পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা গরু চুরির মামলায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রবিউল আলম (২৬)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী ফুলতলা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
সুন্দরবনে দুই মাসের জন্য কাঁকড়া আহরণ নিষিদ্ধ করেছে বনবিভাগ। শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা রেঞ্জের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশের অংশের মোট আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার।
ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও খালি হাতে ফিরছেন রোগীরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষজন। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি থেকে ওষুধ কিনছেন।
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনেক জনপ্রিয় কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন ‘পল্লীকবি’ উপাধি, সেই কবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী ১ জানুয়ারি, বৃহস্পতিবার তাঁর জন্মস্থান ফরিদপুর শহরতলীর কুমার নদের পাড়ে অম্বিকাপুরে পালিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে রাঙ্গামাটি ২৯৯ আসনের মোট আট প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৈশকোচ ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, আওয়ামী লীগ নেতা মো. উজ্জ্বল কবীর গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বর্তমানে জেলার সাধারণ মানুষের কাছে এক জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠ পর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা রেখে জনআস্থার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীসহ মোট পাঁচজনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাত করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে