| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ভোররাতে ঘটে যাওয়া এই নাশকতার ঘটনায় বগির বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও বেশি ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

মহাখালীতে গুলিবর্ষণকারী চাঁদাবাজ এখনও অধরা

গত ১৫ অক্টোবর দিবাগত মধ্যরাতে মহাখালী ওয়্যারলেস গেইটে বৈশাখী টেলিভিশনের পাশের গলিতে এক অস্ত্রধারী ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন হেলমেট পরে তিন–চার রাউন্ড গুলি করে চলে যায়। ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

শেরপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে মুক্তা আক্তার মীম (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে পৌরশহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শেখ হাসিনার ফাঁসির রায়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে : দুলু

নাটোরের নলডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত নাটোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার ফাঁসির রায়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

বিস্তারিত...

উখিয়ায় আবারও হাতির মরদেহ

: মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উখিয়া রেঞ্জের হরিণমারা সংরক্ষিত বন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী পুরুষ হাতির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে।

বিস্তারিত...

দুর্ঘটনায় মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ সহপাঠীদের

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রাকেশ (১৪) রায়ের মৃত্যুর প্রতিবাদে ৬ দফা দাবি নিয়ে গড়েয়া-ঠাকুরগাঁও সড়ক অবরোধ করে রাখেন সহপাঠীরা। পরে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বিস্তারিত...

গুলিস্তানে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনা সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলে জানা যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রমনা হোটেলের পার্শবর্তী ৬ তলা বিশিষ্ট ভবনের ৩ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল তিনটি গরু

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা কোটি টাকার ঝুট পুড়ে গেছে। পাশাপাশি, গুদামের পাশের একটি কক্ষে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে

বিস্তারিত...

আগারগাঁওয়ে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিস্তারিত...

বেনাপোলে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

বেনাপোলের ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ

বিস্তারিত...

উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি শেখ হাসিনা: ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার

বিস্তারিত...

শার্শায় বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় পাঠানো হচ্ছে

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিস্তারিত...

ভারতে কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের কারাভোগ শেষে অবৈধ অনুপ্রবেশ মামলায় দণ্ডভোগ করা ২৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩-এস এর সামনে টেইপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে হত্যা, প্রধান আসামি রবিন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিন (৩১) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪