| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনার শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামি আজম গাজীপুরে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৭:৩৭:৪০:অপরাহ্ন  |  ৬৬০ বার পঠিত
খুলনার শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামি আজম গাজীপুরে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি: খুলনার সন্ত্রাসী আজমকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। রবিবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার সদর থানার শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আজম দৌলতপুর থানার আঞ্জুমান সড়কের শেখ কামালের ছেলে।

এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী আজ‌মের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৬টি মাদক, ৪টি হত্যা চেষ্টা, ২টি চাঁদাবাজি ও একটি চুরিসহ ১৩টি মামলার তথ্য রয়েছে।

সে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। এসআরবি ৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে এসআরবি ১ এর সহযোগিতা নিয়ে র‌বিবার ১৫ নভেম্বর রাতে গাজীপুর জেলার সদর থানা এলাকার ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪