| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গাজীপুর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

গাজীপুর টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ফেনীতে যোগদানকৃত নবীন কনস্টেবলদের ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু

ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল-শেডে নতুন যোগদানকৃত ২৪ জন পুলিশ কনস্টেবলের জন্য ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত সদস্যদের পেশাজীবনের প্রথম অধ্যায় শুরু হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিস্তারিত...

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী: মাহবুবুর রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)। বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

জয়পুরহাটে সরকারি চাল পেলেন ‘সিএইচডি’র একশ নারী সদস্য

জয়পুরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট-সিএইচডি। বুধবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার দুর্গাদহ বাজারে সংস্থাটির অফিস মিলনায়তনে একশ নারী সদস্যের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে সহযোগিতা চাইলেন নতুন ডিসি

‎লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রুমায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত

বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাইক্রী প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও পাঠদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি-শিক্ষকরা পালাক্রমে স্কুলে এলেও নিয়মিত পাঠদান প্রায় বন্ধের পর্যায়ে পৌঁছেছে।

বিস্তারিত...

১৩০ বছর বয়সেও ‌‘সচল’ ফুল কুমারী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসি ডাঙ্গী গ্রামে আজও জীবন্ত বিস্ময় হিসেবে পরিচিত ১৩০ বছর বয়সী ফুল কুমারী। এত বয়সেও তার মুখে আছে দাঁত, মাথার চুল আধপাকা, এখনো নিজে হাঁটতে পারেন, নিজ হাতে ভাত খেতে পারেন।

বিস্তারিত...

ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর

ক্রিকেটারদের উন্নয়ন ও এইচ গ্রুপ ক্রিকেট ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেছেন এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর।

বিস্তারিত...

তারাকান্দায় মহান বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতিমুলক সভা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা আয়োজিত হয়

বিস্তারিত...

রাঙ্গামাটি জেলা পরিষদে ‘কোটা বৈষম্যের’ প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ’।

বিস্তারিত...

জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে ঝিনাইদহের এক শিক্ষককে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন এই অভিযোগে দশম গ্রেড বাস্তবায়নে একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিস্তারিত...

কুড়িগ্রামে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন নেত্রকোণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়ন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪