| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ময়নুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকে মৃত্যু দাবী জামায়াতের

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে। শনিবার (১৪মার্চ) দুপুরে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

বিস্তারিত...

দাগনভূঞায় বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওয়াতুল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জঙ্গির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে পরীক্ষার কাগজপত্র ছিনতাই

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।

বিস্তারিত...

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে রেলি ও পরিচ্ছন্নতা অভিযান

নাটোরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ জনচেতনতার বৃদ্ধির লক্ষ্যে রেলি ও পরিষ্কার ও পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়।

বিস্তারিত...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এই কর্মসূচির আওতায় এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার এলাকা পরিস্কার করার তদারকি করবেন।

বিস্তারিত...

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শ্রীপুর উপজেলার কেষ্টপুর এলাকায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছ। শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা

শেরপুরে ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল বিতরণ না করে নিজ বাড়ি থেকে বিতরণ করেছেন।যা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ধারার লঙ্ঘন।

বিস্তারিত...

মদনগঞ্জে সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে তৎপরতা

নারায়ণগঞ্জের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

শ্রীবরদীতে জব্দ করা ভেকু মেশিন উধাও, দুই গ্রাম পুলিশকে শোকজ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রশাসনের জব্দ করা একটি এসকেভেটর (ভেকু মেশিন) রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই গ্রাম পুলিশকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন। জানা গেছে, গত ৪ মার্চ দুপুরে উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের খরিয়া (গলাকাটা) এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি খনন করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একটি ভেকু মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহম্মেদ।

বিস্তারিত...

মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত তাজ উদ্দিন, লক্ষ্মীপুরে শোক

লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে তাজ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে তার স্ত্রী অনন্তি বেগম বিষয়টি নিশ্চিত করেন। মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাড়ি জমান তাজ উদ্দিন।

বিস্তারিত...

শেরপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা

শেরপুরের ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে মোবাইল কোর্টে দণ্ডিত করা হয়েছে। অভিযোগ, ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল না দিয়ে নিজ বাড়ি থেকে বিতরণ করেন।

বিস্তারিত...

ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪